কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি ও চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হলো ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। উচ্চ পর্যায়ের এ বৈঠকে সাম্প্রতিক সময়ের নানা ইস্যু আলোচনায় আসে। বৈঠকে উভয় পক্ষ থেকেই তুলে ধরা হয়েছে দুদেশের স্বার্থ সম্পর্কিত নানা বিষয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সম্প্রতি দেওয়া নানা বক্তব্য, সীমান্ত হত্যা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাসহ নানা বিষয় উপস্থাপন করা হয়। এসব বিষয়ে কড়া প্রতিবাদও জানিয়েছে ঢাকা। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনসহ নানা বিষয় তুলে ধরা হয়। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে বলা হয়েছে ঢাকার পক্ষ থেকে।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। অন্যদিকে, দিল্লির পক্ষে নেতৃত্বে ছিলেন সে দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই সচিবের মধ্যে একান্ত আলাপসহ সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। বৈঠক ঘিরে দুদেশের জনগণের নজরও ছিল ঢাকার কূটনৈতিকপাড়ার দিকে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ইস্যুর মধ্যে বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠককে দুদেশের মধ্যকার আইস ব্রেকিং (জমে যাওয়া বরফ গলা) হিসেবে বিবেচনা করা যায়। এমন সময়ে দুদেশের সচিব পর্যায়ের বৈঠক হওয়াটাই একটা সফলতা। আশা করা যায়, এই বৈঠকের পর দুদেশেই তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রেখে উভয় দেশ উত্তেজনা প্রশমনের চেষ্টা করবে।
প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। নতুন সরকার আসার পর বাংলাদেশ ও ভারত—দুই দেশের মধ্যে এটিই ছিল উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। এর আগে গত বছরের নভেম্বরে দিল্লিতে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়। প্রতিবছর ভারতের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হলেও এবারের বৈঠক ছিল খুবই গুরত্বপূর্ণ। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, এ বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বেশ কিছু ইস্যু নিয়ে দুদেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে। আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে। আর সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার যেন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য দেন এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তার বক্তব্য সরকার পছন্দ করছে না। এটা যে সরকার পছন্দ করছে না, সেটা শেখ হাসিনাকে জানাতে অনুরোধ করা হয়েছে।
এদিকে, সংখ্যালঘু নির্যাতন ইস্যুটি বৈঠকে গুরুত্বসহকারে উত্থাপন করা হয় ভারতের পক্ষ থেকে। সে দেশের পররাষ্ট্র সচিব তার প্রেস ব্রিফিংয়েও বিষয়টি উল্লেখ করেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ বিষয়ে বলেন, ‘আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলি আলোচনা করেছি। সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। সংখ্যালঘুর বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে, বিষয়টি দেখবে।’ বিক্রম মিশ্রি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের দুই দেশের মধ্যে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক বিষয়ে আক্রমণের বিষয়ে আমরা আলোচনা করেছি।’
এদিকে, সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা তাদের বলেছি, এই ব্যাপারে যদি তাদের কোনো সংশয় থাকে, তাহলে যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে এসে দেখতে পারে, সত্যিকারে সংখ্যালঘুদের প্রতি কী ধরনের আচরণ করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে যেভাবে অতিরঞ্জিত খবর প্রকাশ করেছে, তাতে আমরা উদ্বেগ জানিয়েছি।
বৈঠকে ঢাকার পক্ষ থেকে সীমান্তে হত্যার বিষয়টি তুলে ধরা হয়। এ ব্যাপারে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সংগতিপূর্ণ নয়। আমরা সবসময় বলেছি, সীমান্ত হত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। তাদের দিক থেকে তারা বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ আছে। আমরা বলেছি, আমরা কোনো অপরাধ সমর্থন করি না, একই সঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন করি না। কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা বলছি, তার সঙ্গে সংগতি রেখে আমাদের যে অঙ্গীকার এবং রাজনৈতিক যে অঙ্গীকার হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার, সেটার বিষয়ে তারা যেন শ্রদ্ধাশীল থাকে।
অতি সম্প্রতি উভয় দেশের জাতীয় পতাকার অবমাননা উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। যার রেশ ধরেই ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলা হয়, যাকে ‘পূর্বপরিকল্পিত’ হিসেবে বর্ণনা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বর্বরোচিত ওই হামলার পর থেকে বাংলাদেশজুড়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ-বিক্ষোভ চলছে। এরই মধ্যে হাইকমিশনে হামলার ঘটনায় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে গত মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে ভারতের কলকাতা ও আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রধানরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরে এসেছেন। দুদেশই ভিসা সীমিত করেছে দুদেশের নাগরিকদের জন্য। গতকালের সচিব পর্যায়ে বৈঠকে এ বিষয়গুলোও আলোচনায় আসে।
এ ব্যাপারে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জানান, ভারতে বাংলাদেশি দূতাবাসে হামলার ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বোঝাপড়ায় কিছুটা ঘাটতি আছে। আশা করছি, আজ তারা আমাদের এখানে আসার পরে সেটি কমবে।
দুই দেশের উচ্চ পর্যায়ে এই বৈঠকের বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহ কালবেলাকে বলেন, আমরা আশা করিনি ঢাকার সচিব পর্যায়ের বৈঠকে ভারত অংশ নেবে। তারা যে অংশগ্রহণ করেছে প্রথমত এটিই বড় সফলতা। গত চার মাসেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। হাসিনার পলায়নের পর তাদের গণমাধ্যমের কাজকর্ম, সংখ্যালঘু নিয়ে তাদের নানা বিবৃতি দেখে মনে হচ্ছিল, তারা আমাদের বিরুদ্ধে এক ধরনের পরোক্ষ যুদ্ধে নেমেছে।
দুই দেশের মধ্যে এমন উত্তেজনার পরিপ্রেক্ষিতে বৈঠকটি অত্যন্ত যুগোপযোগী ছিল বলে মত সফিউল্লার। তিনি বলেন, ভারতের সঙ্গে সমস্যা কূটনৈতিক উপায় ছাড়া এই মুহূর্তে সমাধান কষ্টসাধ্য। এমন পরিস্থিতিতে দুদেশের নানা বিবৃতির মাধ্যমে তিক্ততা বাড়িয়ে লাভ নেই। স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধৈর্য নিয়ে আলোচনা করাই উত্তম।
সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, আমি আশা করি এই ডায়ালগের পর ভারতের গণমাধ্যম অপপ্রচার বন্ধ করবে। সরকারিভাবেও ভারত অনেক বিবৃতি এতদিন দিয়েছে, আশা করি সেটা এখন কমবে। কারণ, আজকে (গতকালের বৈঠক) তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। ভারতের পররাষ্ট্র সচিব মানে তাদের দেশের সরকারের প্রতিনিধি, অর্থাৎ তারা যে গঠনমূলক ও সুন্দর সম্পর্ক রাখতে চাচ্ছে তা আশা করি এবার মানার চেষ্টা করবে।
এই বৈঠকের পর দুদেশের জনগণের মধ্যে পিপল টু পিপল কানেকটিভিটি সহনীয় পর্যায় যাবে কি না জানতে চাইলে এম সফিউল্লাহ বলেন, না, এই বৈঠকের মধ্য দিয়ে এমনটা সম্ভব নয়। এটা শুধু সুসম্পর্ক তৈরির পথ। এটার সঙ্গে জনগণ একাত্মতা এখনই প্রকাশ করবে না। জনগণের মধ্যকার সম্পর্ক গড়তে আরও অনেক সময় লাগবে, আরও অনেক আলোচনা করতে হবে। দুদেশকেই সেটা চাইতে হবে। ভারতের পক্ষ থেকে সুসম্পর্ক চাওয়া হচ্ছে কি না তা তাদের সচিবের বক্তব্যেই স্পষ্ট। ভারতের সচিব বলেছেন, সংকট কাটিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে ভারত।
তিনি আরও বলেন, ভারতে শেখ হাসিনা বক্তব্য দিলে আমরা তাদের জোর (ফোর্স) করে সেটা বন্ধ করতে পারি না। কারণ এটাও ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে শেখ হাসিনা যেহেতু বিদ্বেষ ছড়াচ্ছেন, তাই আমরা ভারতকে সংবাদ প্রচার না করতে অনুরোধ করতে পারি।
এম সফিউল্লাহ বলেন, কোনো দেশ কারও বন্ধু হয় না। প্রতিটি রাষ্ট্রই নিজেদের স্বার্থ দেখেই কাজ করে। চীন এবং ভারত সীমান্তে যুদ্ধ অবস্থা বিরাজমান। তাও কিন্তু দুদেশের সম্পর্ক নষ্ট হয়নি। বাণিজ্যসহ বহুমাত্রিক সম্পর্ক তাদের। কখনো সম্পর্ক ছিন্ন করতে হয় না। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গেও আমাদের এত তিক্ততা না করাই শ্রেয়।
Read_more
- কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আ.লীগ নেতারা!
- দিল্লিতে নার্সিং হোমে ঢুকে ডাক্তারকে গুলি করে হত্যা করল দুই কিশোর
- ‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ
- ৯ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
- খালেদা জিয়ার বিদেশ সফর পেছানো নিয়ে নানা গুঞ্জন!
- ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: সেনাপ্রধান
- অভিনেতা নীতিন চৌহানের মৃত্যু ঘিরে রহস্য!
- এখন জনগণের প্রত্যাশা ও করণীয়
- প্রতি কনসার্টে কত টাকা পারিশ্রমিক নেন আতিফ আসলাম
- ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারত-শ্রীলঙ্কায় প্রাণ গেল ১৯ জনের
- ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান : রায় স্থগিত চেয়ে আবেদন
- আমিরাতে ক্ষমা পাওয়া ৭৫ বাংলাদেশির ২৪ জন দেশে ফিরছেন আজ
- রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মমতার বক্তব্য সঠিক পদক্ষেপ নয়
- ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আইন উপদেষ্টা
- জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার
- ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ
- সীমান্তে বিজিবির হাতে এক ভারতীয় আটক
- সর্বকালের তলানিতে ভারতীয় রুপির মান
- হিন্দুদের নিরাপত্তা চেয়ে ভারতে বিক্ষোভ, আটক ৫০০
- বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত : স্বরাষ্ট্র উপদেষ্টা
- বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরলো ত্রিপুরার হোটেল মালিকরা
- মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায় সার্চ দিয়ে স্ত্রীকে হত্যা
- ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি
- বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএসের কর্মসূচি ঘোষণা
- বৈশ্বিক মঞ্চে ইতিহাস গড়ে কত টাকা পেল রংপুর রাইডার্স
- ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ, অপছন্দ করেন ৪১.৩ শতাংশ বাংলাদেশি
- সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া
- ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয়, বললেন সাবেক সেনা সদস্যরা
- ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
- এক দিনে তিনবার হার, ভারতের দুঃস্বপ্নের মতো দিন
- পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক চলছে
- সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল সম্পদেও ‘লাল’
- আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ
- অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
- অন্য দেশ থেকে আলু-পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ, চিন্তায় ভারত
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক সংলাপ বুধবার
- ক্ষমা পাওয়া আরো ২৭ জন আমিরাত থেকে দেশে ফিরেছেন
- বাংলাদেশ সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত
- কোম্পানি বিক্রির পর কর্মীদের ২৬২ কোটি টাকা বোনাস দিলেন বাংলাদেশি
- ভারতে ভেঙে দেওয়া হলো প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদের একাংশ
- এশিয়া কাপজয়ী তামিমের ফিফটি, ব্যর্থ তামিম ইকবাল
- আটক বাংলাদেশিদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্ট গার্ড
- বিএনপির তিন সংগঠনের লংমার্চ আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে
- দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান
- আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
- ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, কী বলছেন বিক্রম মিশ্রি
- বাঁচানো গেল না ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া আরিয়ানকে
- বিয়ের ১২ বছর পূর্তিতে সাকিবকে নিয়ে শিশিরের আবেগঘন বার্তা
- হাসিনার কোনো বক্তব্যকে সমর্থন করে না ভারত: বিক্রম মিশ্রি
- হালাল পণ্যের বাজার বাড়াতে একসাথে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
- চাঁদা না দিয়েও ভোটার, ডিএফএ নিয়ে বাফুফের ভজকট
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ওয়ানডের বদলে টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়নস ট্রফি!
- লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি
- কারা নির্যাতিত বিডিআর পরিবারের ৮ দাবি
- ‘এক দেশ, এক নির্বাচন’র পথে ভারত
- ১৮ হাজার ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প
- কলকাতায় বিজয় দিবস উদযাপনে যোগ দিতে পারে বাংলাদেশি প্রতিনিধিদল
- বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু
- আন্তর্জাতিক ক্রিকেটেও তবে নিষিদ্ধ হচ্ছে সাকিবের বোলিং?
- ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল
- মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি আটক
- ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- শেখ হাসিনাকে আশ্রয় কেন, প্রশ্ন উঠছে ভারতে
- ভারতে মুসলিমরা আর সংখ্যালঘু থাকব না, সংখ্যাগুরু হব: কলকাতা মেয়র
- ‘বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান’
- বুমরাহর ফাইফারের দিনে হেড-স্মিথের সেঞ্চুরি
- এবার ভারতে সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ, যা বললেন ওয়াইসি
- অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক
- বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা
- এবার টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা
- ৫৭ হাজার কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন
- যুব এশিয়া কাপজয়ীদের তামিমের মূল্যবান উপহার
- এবারের বিজয় দিবসটি ব্যতিক্রম, তারপরও যে কারণে শঙ্কা আজহারীর
- মোদির দাবির তীব্র প্রতিবাদ জানালেন আসিফ নজরুল
- ছেলেদের মতো মেয়েরাও বিজয় দিবস রাঙিয়েছে জয়ে
- বাংলাদেশ ‘ইন্টারনেট ট্রানজিট’ না দিলে ভারতের সেভেন সিস্টার্স কি সমস্যায় পড়বে?
- স্বাধীন বাংলা ফুটবল দলের স্বাধীনতা পদকের আবেদন
- হাসিনার ৩ মাস ৫ দিন পর যেভাবে দেশ ছাড়েন কাদের
- নাসার প্রধান মহাকাশচারীর বাংলাদেশ সফর সমাপ্ত
- পূর্ব তিমুরে ২০০-৩০০ বাংলাদেশির বসবাস
- এডিপির সঙ্গে ৬০ কোটি ডলার ঋণ চুক্তি
- ভারতে ফেরিতে স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩
- শামিকে মাঠে ফিরতে যে ‘কঠিন শর্ত’ দিলেন রোহিত
- বাংলাদেশকে ৬৮৫ ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি
- অবশেষে নির্ধারিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য
- আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবেন না : ফয়জুল করিম
- ভারতের সংসদ চত্বরে বিজেপি-কংগ্রেস এমপিদের হাতাহাতি, আইসিইউতে ২
- রেকর্ড ভেঙে ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে
- অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলে নির্দেশনা জারি
- আর্থিক খাতের শৃঙ্খলাসহ অর্থনীতিতে ৫ চ্যালেঞ্জ : ড. হোসেন জিল্লুর
- হাসিনা পালিয়ে দিল্লিতে, বাংলাদেশ-ভারত সম্পর্ক তলানিতে
- প্রবাসী আয়ে ঝলক দেখাচ্ছে বাংলাদেশ
- রেমিট্যান্সের জোয়ারে রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার
- স্বাধীন বাংলা ফুটবল দলের ভাতা বৃদ্ধির জন্য কমিটি
- নতুন ট্রেনে ৪৪৫ টাকায় ঢাকা থেকে খুলনা ও বেনাপোল
- সাবিনাদের শিরোপা, বাফুফে নির্বাচন ছাপিয়ে লাল-সবুজের হামজা
- বিএসএফের বিরুদ্ধে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
- কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা
- ওয়াজ শুনতে এসে ভারতীয় কিশোর আটক
- এবার চণ্ডীগড়ে বিজেপি-কংগ্রেস হাতাহাতি, নেপথ্যে অমিত শাহ
- সেরা দশে মেহেদি, ক্যারিয়ার সেরা অবস্থানে তাসকিন-রিশাদ
- লটারিতে পাঁচ তারকা হোটেলের মালিক হলেন প্রবাসী জাহেদুল
- স্বৈরশাসক হাসিনাকে হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
- সচিবালয়ে আগুন : হুঁশিয়ারি সারজিস আলমের
- বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্যে বইছে সুবাতাস, বেড়েছে আমদানি-রপ্তানি
- কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলির কত টাকা কাটল আইসিসি
- ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার
- তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী
- দেশকে ভারতের তাঁবেদার করতে চেয়েছিল হাসিনা
- সে ‘দূরত্ব’ আর ঘোচাতে চাইলেন না তামিম, কেন?
- দেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত
- দেশে এইচএমপি ভাইরাস শনাক্ত
- ১১ দিনে এলো ৮৯৮৬ কোটি টাকার প্রবাসী আয়
- এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পদ জব্দের আদেশ
মন্তব্য / প্রেরক
বিরামপুরে জাতীয় যুব দিবসে র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
-
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরামপুর দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণসুবিধা কাজে লাগিয়ে বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য / প্রেরক
নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদপত্র বিতরণ
-
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভা, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাজমুল হুদা,
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুব উন্নয়ন থেকে ঋণ গ্রহণকারী ও প্রশিক্ষণার্থী এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও উদ্যোমী যুবকদের কাজে লাগাতে হবে। বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য / প্রেরক
বিরলে জাতীয় যুব দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, জামায়াতের সেক্রেটারি আজমীর হোসাইন, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার সিনিয়র সদস্য সচিব হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনা শেষে ১৬ জন প্রশিক্ষিত যুব উদ্যোক্তাকে মোট ১৪ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য / প্রেরক
বিরলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরলের প্রত্যন্ত গ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। এসময় তিনি বলেন, তথ্য সংগ্রহকারীগণ আপনাদের বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আপনাদের বাড়ীর বাহিরে এসে কোন তথ্য প্রদান করতে হবে না, এমনকি আপনাদের কাউকে কোন টাকা পয়সাও দিতে হবে না। শুধুমাত্র আপনারা সঠিক তথ্য প্রদানের মধ্য দিয়ে সহযোগিতা করবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকালে বিরল উপজেলার ১২ নং রাজামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাসিলা সন্যাসীপুকুর আদর্শ গ্রামে তথ্য সংগ্রহকালে উপস্থিত থেকে এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক মোহাম্মদ মুনির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ইউনিয়ন বিএনপি সভাপতি মহসিন আলী, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, ইউপি সদস্য মিলন চন্দ্র প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ