রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে পেশাদার চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- মো. সুমন (২০), মো. ওসমান গনী (২১), মো. সোহেল (২২) ও মো. আলামিন (২১)। গ্রেফতারের সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু জব্দ করা হয়।
ডিসি তালেবুর রহমান বলেন, শুক্রবার দিনগত রাত ৩টা ৩৫ মিনিটে কয়েকজন কোতোয়ালি থানার মিটফোর্ড হাসপাতালের সামনে ছিনতাই করার উদ্দেশ্যে একত্র হয়ে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় কোতোয়ালি থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন, ওসমান, সোহেল ও আলামিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
Read_more
- জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান আইজিপির
- নিষিদ্ধ ছাত্রলীগ মিটিং-মিছিল করলেই ব্যবস্থা: আইজিপি
- হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন ৫ দিনের রিমান্ডে
- হত্যাচেষ্টা মামলায় কারাগারে তাপস, রিমান্ড শুনানি বুধবার
- ঢাবি থেকে সাত কলেজের পৃথকীকরণ— সম্ভব কি?
- মাওলানা সাদকে আসার অনুমতি দিলে অন্তর্বর্তী সরকার পতনের হুঁশিয়ারি
- ৯ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
- জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার
- প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি ঘোষণা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে প্রেমিকাকে হত্যা করেন সেই প্রেমিক
- সাড়ে ৩ বছর পর কারামুক্ত হলেন বাবুল আক্তার
- পরিত্যক্ত অফিস থেকে লং রেঞ্জ রাইফেল উদ্ধার, আটক ৩
- ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আশুলিয়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার
- ৪ দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন
- ৭২ ঘণ্টা নয়, জিডির ১ ঘণ্টার মধ্যে সাড়া দেবে পুলিশ
- ‘গত ১৫ বছরে পুলিশে ৯০ হাজার আ.লীগ পরিচয়ে নিয়োগ’
- র্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির
- ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার
- সংখ্যালঘু হামলার ঘটনায় ৮৮ মামলা, গ্রেফতার ৭০
- তেজগাঁওয়ে আগুন জ্বালিয়ে ট্রাক দিয়ে সড়ক অবরোধ, তীব্র যানজট
- ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
- বড়দিন-থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা
- রুশ ভাষায় গভর্নরকে চিঠি, ভারতের কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি
- শাহরুখকে প্রাণনাশের হুমকিদাতা গ্রেফতার
- ওয়াশরুমে পড়েছিলেন কবি হেলাল হাফিজ, মাথা ফেটে বের হচ্ছিল রক্ত
- আল্লু অর্জুনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার
- সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ৪ জন গ্রেফতার
- পল্লবীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- সৌদিতে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার
- পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেকজন খুন, গ্রেপ্তার ৩
- বেড়ানোর কথা বলে ইটভাটায় নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ
- উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির
- ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি
- কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা
- ‘বরবাদ’ সিনেমা ১০০ কোটির ক্লাবে যাবে : শাকিব খান
- কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত দলের হানা, গ্রাহকদের জিম্মি করে ১৫ লাখ দাবি
- কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত দলের ৩ জনের আত্মসমর্পণ
- বাংলাদেশকে ৬৮৫ ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি
- গেম-মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ৩ কিশোরের ব্যাংক ডাকাতির চেষ্টা
- চাঁদাবাজদের তালিকা তৈরি, দু-তিনদিনের মধ্যে গ্রেপ্তারে অভিযান
- কর্মবিরতির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন চিকিৎসকরা
- শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
- বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াত-স্পেশালাইজড ইউনিট
- যুবলীগ নেতার বাড়িতে তরুণীকে পুড়িয়ে হত্যা, হাতেনাতে ধরলো জনতা
- ‘সাদপন্থিরা তাবলিগি নয়, তারা সন্ত্রাসী চরমপন্থি বাহিনী’
- দারুস সালাম এলাকায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার
- মহালছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- বাবার অসুস্থতার কথা বলে ডেকে নিয়ে শারমীনের সঙ্গে নৃশংসতা
- বুধবার রাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
- তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব, সতর্ক অবস্থানে যৌথ বাহিনী
- কার নির্দেশে ডিবি থেকে ছাড়া পেলেন হামিদুর?
- সচিবালয়ের অস্থায়ী প্রবেশ পাস বাতিল, সাংবাদিক প্রবেশেও বিধিনিষেধ
- হাসনাত আব্দুল্লাহ ইস্যুতে মুখ খুলল সময় টিভি
- পরিচয় গোপন করে আকাশ কেন ইরফান, বেরিয়ে এলো আরও অজানা তথ্য
- সাভার থেকে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
- বান্দরবান দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিক আটক
- ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫
- ঢামেকের মর্গে পড়ে আছে গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ
- ঢাকায় গরুবোঝাই পিকআপে ডাকাতির ঘটনায় যুবক গ্রেফতার
- ডাক্তার দেখাতে সিরিয়ালের যুদ্ধ, সঙ্গে হাজারো ভোগান্তি
- ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে ভুয়া চিকিৎসক আটক
- আনোয়ারার সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল গ্রেফতার
- বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
মন্তব্য / প্রেরক
বিরামপুরে জাতীয় যুব দিবসে র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
-
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরামপুর দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণসুবিধা কাজে লাগিয়ে বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য / প্রেরক
নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদপত্র বিতরণ
-
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভা, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাজমুল হুদা,
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুব উন্নয়ন থেকে ঋণ গ্রহণকারী ও প্রশিক্ষণার্থী এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও উদ্যোমী যুবকদের কাজে লাগাতে হবে। বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য / প্রেরক
বিরলে জাতীয় যুব দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, জামায়াতের সেক্রেটারি আজমীর হোসাইন, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার সিনিয়র সদস্য সচিব হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনা শেষে ১৬ জন প্রশিক্ষিত যুব উদ্যোক্তাকে মোট ১৪ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য / প্রেরক
বিরলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরলের প্রত্যন্ত গ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। এসময় তিনি বলেন, তথ্য সংগ্রহকারীগণ আপনাদের বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আপনাদের বাড়ীর বাহিরে এসে কোন তথ্য প্রদান করতে হবে না, এমনকি আপনাদের কাউকে কোন টাকা পয়সাও দিতে হবে না। শুধুমাত্র আপনারা সঠিক তথ্য প্রদানের মধ্য দিয়ে সহযোগিতা করবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকালে বিরল উপজেলার ১২ নং রাজামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাসিলা সন্যাসীপুকুর আদর্শ গ্রামে তথ্য সংগ্রহকালে উপস্থিত থেকে এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক মোহাম্মদ মুনির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ইউনিয়ন বিএনপি সভাপতি মহসিন আলী, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, ইউপি সদস্য মিলন চন্দ্র প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ