২০২৪ সালে ফিফা উইন্ডোর শেষ ম্যাচ ছিল আজ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে সফরকারী মালদ্বীপকে। সিরিজের ১ম ম্যাচে জিতেছিল মালদ্বীপ। ফলে দুই ম্যাচের সিরিজে সমতা এলো।
৯০ মিনিট পর্যন্ত খেলা ১-১ সমতায় ছিল। রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বদলি ফুটবলার পাপন সিং জয়সূচক গোল করেন। বাম প্রান্ত থেকে বাড়ানো বলে বক্সের মধ্যে বল পান পাপন। ঠান্ডা মাথায় পাপন শট নিয়ে মালদ্বীপ গোলরক্ষককে পরাস্ত করে স্টেডিয়ামের গ্যালারিতে আলোড়ন তৈরি করেন।
২০২৪ সালে বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল আটটি ম্যাচ খেলেছে। আট ম্যাচের মধ্যে হার ছয়টি ও দুটি জয়। আট ম্যাচের মধ্যে চারটি বিশ্বকাপ বাছাইয়ের, বাকি চারটি প্রীতি ম্যাচ। চার প্রীতি ম্যাচের মধ্যে মাত্র একটি জয় ভুটানের বিপক্ষে আর একটি জয় হোম ম্যাচে মালদ্বীপে।
আট ম্যাচে বাংলাদেশ মাত্র তিনটি গোল করেছে। তিনটি গোলই দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। সেপ্টেম্বরে মোরসালিনের গোলে বাংলাদেশ জিতেছে। আজ মজিবর রহমান জনির গোলে বাংলাদেশ সমতা এনেছে। পরবর্তীতে পাপন সিংয়ের গোলে জয় আসল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফরোয়ার্ডদের অবস্থা এতেই ফুটে উঠে।
আজ ম্যাচের দুটি গোল হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। মালদ্বীপের চেয়ে বাংলাদেশই বেশি সুযোগ পেয়েছিল। বদলি ফুটবলার পিয়াস আহমেদ নোভা সুবর্ণ সুযোগ মিস করেছেন। শাহরিয়ার ইমনের জোরালো শট মালদ্বীপের গোলরক্ষক হুসেন শরীফ গ্রিপ করতে পারেননি। তার হাত ফস্কে বল যায় পিয়াস আহমেদ নোভার কাছে। একা গোলরক্ষককে পেয়েও তিনি বল পোস্টে রাখতে পারেননি। নোভার এই মিস ছাড়াও বাংলাদেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। রাকিব, মোরসালিন কিছু ক্ষেত্রে ফিনিশিং করতে পারেননি। আবার কোনো সময় মালদ্বীপের ডিফেন্ডাররা ভালো ডিফেন্স করেছেন।
দ্বিতীয়ার্ধে মালদ্বীপ বাংলাদেশ অর্ধে তেমন আক্রমণ করেনি। রক্ষণেই বেশি মনোযোগ ছিল। বাংলাদেশ দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বছরের শেষটি জয় দিয়ে করতে কয়েকটি পরিবর্তন করেছেন দ্বিতীয়ার্ধে। খেলার গতি ও প্রাধান্য বাড়লেও স্কোরলাইন পরিবর্তন হয়নি। এত মিসের পর খেলার ফলাফল ড্রই অনুমেয় ছিল। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গোল করে সব হিসেব বদলে দেন পাপন সিং।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে সেট পিস থেকে গোল হজম করলেও এই ম্যাচে অন ফিল্ডেই গোল হজম করেছে স্বাগতিক দল। ম্যাচের ২৩ মিনিটে বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার তপু বর্মণ ফরোয়ার্ড পাস করতে ভুল করেন। তার বাড়ানো বল মালদ্বীপের মিডফিল্ডার ইব্রাহীম হোসেন পান। তিনি বক্সের মধ্যে থ্রু ঠেলেন আলী ফাসিরের উদ্দেশ্যে। দক্ষ ফরোয়ার্ড ফাসির বাংলাদেশের দুই ডিফেন্ডারের মাঝ থেকে বল জালের উদ্দেশ্যে ঠেলেন। আগুয়ান গোলরক্ষক মিতুল মারমা ছিলেন নীরব দর্শক।
ডিফেন্সের ভুলে গোল হজম করেই চলছে বাংলাদেশ। গত ম্যাচে ১৮ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেছিল সফরকারী মালদ্বীপ। সেই ম্যাচে ডিফেন্ডাররা মার্কিংই করতে পারেননি প্রতিপক্ষকে। বক্সে আনমার্কড থেকে গোল করেছিলেন আলী ফাসির।
গত ম্যাচে প্রথম একাদশে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন কানাডা প্রবাসী ফুটবলার কাজেম শাহ। অন্যদের চেয়ে তুলনামূলক ভালোই খেলেছিলেন। তার পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন মজিবুর রহমান জনি। ৪২ মিনিটে তিনিই বাংলাদেশকে সমতা এনে দেন। বক্সের বাইরে বল পেয়ে দারুণ নিয়ন্ত্রণ নিয়ে এক পা থেকে আরেক পায়ে বল নেয়ায় ডিফেন্ডাররা বিভ্রান্ত হন। সেই মুহূর্তে কোনাকুনি শট নেন জনি। মালদ্বীপের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি।
বাংলাদেশ গোলের সুযোগ পেয়েছিল মিনিট চারেক আগেও। ৩৯ মিনিটে বাম প্রান্ত থেকে উইঙ্গার রাকিব বক্সে বল বাড়ান ফাহিমের উদ্দেশ্যে। ফাহিম জায়গায় দাঁড়িয়ে শট নেন। গোললাইন অতিক্রম করার মুহূর্তে গোলরক্ষক হাত লাগিয়ে সেভ করেন। ফিরতি বলে গোলের দারুণ সুযোগ মিস করেন শেখ মোরসালিন। ফ্রি অবস্থানে থেকেও বল পোস্টের উপর দিয়ে মারেন তিনি!
মন্তব্য / প্রেরক
সিরাজগঞ্জের সলঙ্গাতে দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
-
সিরাজগঞ্জ ফারুক আহমেদঃ
নারী ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে সিরাজগঞ্জের সলঙ্গায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দবিরগঞ্জ ফুটবল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে মুখোমুখি হয় সিরাজগঞ্জ নারী ফুটবল একাদশ ও ঢাকা নারী ফুটবল একাদশ।খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে তোলেন।তাদের নৈপুণ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে ভীড় করেন বিপুলসংখ্যক দর্শক ও দুই দলের সমর্থকরা।এ সময় উপস্থিত অতিথিরাও নারী ফুটবলারদের প্রাণবন্ত পারফরম্যান্স উপভোগ করেন।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম.আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ,হেলাল সরকার, বেলাল হোসেন,সাংবাদিক সুলতান মাহমুদ,আব্দুল আলীম,আরিফুল ইসলাম আরিফ,মাসুদ রানাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটবলের বিকাশ,তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।
মন্তব্য / প্রেরক
ইংল্যান্ড বনাম পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ ৯ জানুয়ারি । পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার দুই দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে বুধবার দুপুরে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ফুড সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালার সভাপতিত্বে ও মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল।
সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল তরফদার রুকু, পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক আহসান হাবিব, এনজিও বন্ধনের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু এবং সংগঠনের সদস্যসচিব মো. মেহেদী হাসান অর্নবসহ সাবেক ফুটবলার উপস্থিত ছিলেন।
সভায় আগামী দিনের এ প্রীতি ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডলকে আহ্বায়ক এবং সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালাকে যুগ্ম আহ্বায়ক করে একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, দুই দেশের সাবেক ফুটবলারদের এ মিলনমেলা পাঁচবিবির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।
মন্তব্য / প্রেরক
বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট শুরু
-
মো. নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর):
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরসহ ৭ জেলার আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি) খেলোয়াড়দের নিয়ে বিরামপুরে শুরু হয়েছে আদিবাসী ফুটবল টুর্ণামেন্ট।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাঁওতাল)) অধ্যুসিত খানপুর ইউনিয়নের সোনাজুড়ি মাঠে ১৬ দলের এ আস্ত:জেলা ফুঠবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, দিনাজপুর ধর্মপ্রদেশের ডিডি ডক্টর বিশপ সেবাস্টিয়ান টুডু। এসময় তার সাথে ছিলেন, আয়োজক ফ্রেন্ডশীপ যুব সংগঠণের সভাপতি সামশন হেম্ব্রম, কাউনিয়ার সাব-রেজিষ্ট্রার বার্নার্ড মার্ডী, খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভার:) আব্দুল কুদ্দুস, খাঁনপুর ইউনিয়ন পারগানা সামুয়েল মার্ডী, ইউপি সদস্য ফ্লাবিয়াস হেম্ব্রম, শীতলী রাণী পাহান এবং আদিবাসীদের শীর্ষ নেতৃবৃন্দ।
দু’দিন ব্যাপী এ টুর্ণামেন্টে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, জয়পুরহাট, নওগাঁ ও স্বাগতিক দিনাজপুর জেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে। প্রথম খেলা টাইব্রেকারের মাধ্যমে শেষ হয়েছে। এতে রাজশাহী এসবি দলকে টাইব্রেকারে পরাজিত করে নবাগঞ্জের ডন বস্কো একাডেমি জয়লাভ করেছে।
মন্তব্য / প্রেরক
দাউদপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের
-
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেনের মাতা স্মরণে “মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত অধ্যক্ষ মো.বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো তরিকুল ইসলামের উপস্থিতিতে অত্র কলেজের মাঠে বর্ণাঢ্য পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি এগোভেটের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রহমান আনিছসহ আরো উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলাম, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।উদ্বোধনী খেলার ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মো. নাহিদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে আরও এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চর্চা বাড়াতে এ ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী দিনে রোজা ফুটবল একাডেমিকে ০২-০৩ গোলে হারিয়ে ধরঞ্জী খেলোয়াড় কল্যাণ একাদশ বিজয় অর্জন করে। এ খেলায় স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ