নফল আদায়ের মাধ্যমে একজন বান্দা আল্লাহর প্রিয় হয়ে উঠতে থাকেন। নফল ইবাদত প্রকাশ্যে করলে কোনো অসুবিধা নেই, তবে গোপনে করলে উত্তম। এতে উপকার অনেক বেশি।
ফরজ নামাজ আদায় করা আবশ্যক। এটি অতি অবশ্যই আদায় করতেই হবে। ফরজ আবশ্যক এটি পালনে ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছার কোনো প্রতিফলন ঘটে না। কিন্তু নফল ইবাদত ব্যতিক্রম। নফল শব্দের অর্থই হলো ‘অতিরিক্ত’। অর্থাৎ এটি ফরজের মতো আবশ্যক না হওয়া সত্ত্বেও আমি পড়ছি কেবলমাত্র নিজেরই ইচ্ছায়। আমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি বিধান।
আল্লাহ কোরআনে বলেছেন, ‘তোমরা যদি প্রকাশ্যে দান করো, তবে তা ভালো। আর যদি তা গোপনে করো ও অভাবীকে দাও, তবে তা তোমাদের জন্য আরও ভালো। আর এর জন্য তিনি তোমাদের কিছু-কিছু পাপ মোচন করবেন। তোমরা যা করো, আল্লাহ্ তো তা জানেন।’ (সুরা বাকারা, আয়াত: ২৭১)
ফরজ নামাজ যে জামাতে মসজিদে পড়তে হয়, এটা বেশ গুরুত্বপূর্ণ। তবে নফল নামাজের ক্ষেত্রে নিজ ঘরই সর্বোত্তম। ফরজ ইবাদত প্রকাশ্যে করা সংগত, যদি না যুক্তিসংগত ও অনিবার্য কোনো কারণ থাকে। যেসব ফরজ প্রকাশ্যে আদায় করাই নিয়ম, সেগুলো অবশ্য গোপনে করা যাবে না। যেমন পুরুষদের মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা।
রাসুল (সা.) বলেছেন, ফরজ ছাড়া অন্য নামাজ ব্যক্তির নিজ ঘরে আদায় করা উত্তম। (বুখারি শরিফ)
নফল আমল প্রকাশ্যে করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা তাই বলে নেই। তবে দান যেমন প্রকাশ্যে করার চেয়ে গোপনে করাই সুন্দর, নফলও তেমনই গোপনে আমল করাই উত্তম।
Read_more
- জামায়াতের জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণা
- মাওলানা সাদকে আসার অনুমতি দিলে অন্তর্বর্তী সরকার পতনের হুঁশিয়ারি
- ৫ আগস্টের পর আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব: গোলাম পরওয়ার
- 'দেশের এক ইঞ্চি মাটিও কোনো বিদেশি অপশক্তিকে দেয়া হবে না'
- আ.লীগ নেতা রাবির সাবেক অধ্যাপককে পুলিশে দিল জনতা।
- ভারতীয় সংবাদমাধ্যমের অপপ্রচার বন্ধের দাবিতে হেফাজতের স্মারকলিপি
- ইসলাম গ্রহণ করতে চান রোনালদো!
- হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত
- নির্বাচন: সরকারকে ‘যৌক্তিক’ সময় দেওয়ার কথা বললেন জামায়াত আমির
- দেশে ফিরেছেন মির্জা ফখরুল
- আসছে ফারুকীর সিনেমা ৮৪০, দেখে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ
- কমিটিতে পূজা চেরীর নাম, মুখ খুললেন শিবির সভাপতি
- যেকোনো দুর্যোগেই পাশে দাঁড়াই, আগামীতেও দাঁড়াব
- ২০২৪-এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: নাহিদ ইসলাম
- আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে: আসিফ নজরুল
- জুলাই-আগস্টে হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, স্বীকারোক্তি পলকের
- জান্নাত লাভের চার আমল
- আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবেন না : ফয়জুল করিম
- আগে একদল সড়কে দুর্নীতি করত এখন করছে অন্যদল: উপদেষ্টা নাহিদ
- হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরাইলি সেনা নিহত, আহত শতাধিক
- ‘সোনার সিন্দুক’-এ দ্বৈত চরিত্রে মৌ
- সিলেটে মাহফিলে হট্টগোল, মেজাজ হারালেন আজহারী
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ