বাংলাদেশে গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা জানান, এই সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হতে পারেন।
নোয়াখালীতে এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেন, “ওই সমাবেশ থেকে তারা একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে পারেন।” আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, “পালিয়ে গিয়েও খুনি হাসিনা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন।”
যদিও সরকারী তরফে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি, তবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন 'গণহত্যার' অভিযোগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছে। অন্তর্বর্তী সরকারও জানিয়েছে, আওয়ামী লীগ ও তার মিত্রদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধা দেওয়া হবে।
এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ সত্যিই আগরতলায় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে কি না? এবং ভারত সরকার কি এমন দলের কর্মসূচির অনুমতি দেবে?
সমন্বয়কেরা জানিয়েছেন, তাদের কাছে তথ্য আছে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। তারা জানিয়েছেন, “আমাদের নিজস্ব কানেকশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি।” মাসুদ আরও জানান, শনিবার কুমিল্লার কাছে সীমান্তে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করা হয়েছিল, যা পরে ব্যর্থ হয়।
সমাবেশে অংশ নিতে চাওয়া আওয়ামী নেতাদের মধ্যে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী অঞ্চলের নেতারা ছিলেন। মাসুদ বলেন, “আগরতলায় সমাবেশ করে তারা প্রবাসী সরকার ঘোষণা দিতে চায়।”
তবে প্রশ্ন উঠেছে, কেন আওয়ামী লীগ এমন ঘোষণা দিতে যাবে যখন বাংলাদেশ স্বাধীন একটি দেশ? মাসুদ বলেন, “আওয়ামী লীগ জনগণের রোষ থেকে বাঁচতে পালিয়েছে এবং তারা এখন ষড়যন্ত্র করতে চাচ্ছে।”
এরপর শেখ হাসিনার পতনের পর তার ছেলে সজীব ওয়াজেদ জানিয়েছেন যে, মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি। মাসুদ দাবি করেছেন, শেখ হাসিনা বিভিন্ন দেশে সফর করে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন।
বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্থাপিত দাবি ভিত্তিহীন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “এগুলো সব অসত্য ও প্রোপাগান্ডা।” তিনি আরও জানান, সরকারের কাছে জনগণের নিরাপত্তা নেই এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।
ভারত সরকারের কর্মকর্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তারা জানান, “কারা এসব কথা বলছেন? তারা কি কোনো দায়িত্বপূর্ণ পদে আছেন?” ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাচ্ছে না।
তথ্যসূত্রে জানা যায়, ত্রিপুরা ও দিল্লিতে এমন কোনো তৎপরতা নজরে পড়েনি। যদি আওয়ামী লীগ সমাবেশ করতে চায়, তবে এটি গোপনে করা সম্ভব নয়। তাছাড়া শেখ হাসিনাকে সেখানে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই, কারণ ভারত স্পষ্ট করেছে যে, তাকে প্রকাশ্যে রাজনীতিতে অংশ নিতে দেওয়া হবে না।
ভারত সরকার গত আড়াই মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ‘লো প্রোফাইল’ বজায় রাখার নির্দেশনা দিয়েছে। তারা সতর্ক থাকতে বলেছে যাতে কেউ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে।
অর্থাৎ, আওয়ামী লীগের আগরতলায় সমাবেশ করার পরিকল্পনা ভিত্তিহীন এবং ভারত সরকার এই ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করবে না। সূত্র: বিবিসি
মন্তব্য / প্রেরক
বিরামপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
মোঃ নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, বিরামপুর, দিনাজপুর
দিনাজপুরের বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) এই কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকেল ৪টায় বিরামপুর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম এবং নূর আলম নূরা, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফীসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালী শেষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদল অগ্রভাগে লড়াই করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে চলেছে। পাশাপাশি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর নেতৃত্ব বিগত সময়ে উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে থাকা দিনাজপুর-৬ আসনের অন্তর্গত বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই চারটি উপজেলায় উন্নয়নমূলক বিভিন্ন কাজ ও কর্মকান্ড পরিচালিত হচ্ছে।"
মন্তব্য / প্রেরক
বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে র্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পূণরায় দলীয় কার্যালয়ে ফরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ বাবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম বাদশা, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, পৌর বিএনপি'র সহ-সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, পৌর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান বুলেট, রোস্তম আলী, মমিনুর ইসলাম, খায়রুল আলম বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি/সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদসহ উপজেলা যুবদল ও বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বৃক্ষরোপণ করা হয়। ০৩ নং ধামইর ইউনিয়ন হতে শতাধিক মোটরসাইকেল বহরসহকারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলীর নেতৃত্বে র্যালিতে আগত নেতাকর্মীবৃন্দকে স্বাগত জানান উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
মন্তব্য / প্রেরক
দিনাজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত ১০১ সদস্যের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
-
বেলাল হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
মন্তব্য / প্রেরক
“নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দিনাজপুরের হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব আলী মর্তূজাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার ( ৭ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজুল ভূইয়া স্বাক্ষরিত প্যাডে এই আদেশ দেন।
আরও উল্লেখ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
স্বাক্ষরিত পত্রে আরো উল্লেখ আছে, বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ