Image
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

গোল উৎসবের নতুন রেকর্ড গড়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ পর্যায়ে, নিশ্চিত হচ্ছে রাউন্ড অব ৩২

গোল উৎসবের নতুন রেকর্ড গড়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ পর্যায়ে, নিশ্চিত হচ্ছে রাউন্ড অব ৩২
ফটো: কালেকটেড

উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই এখন অন্তিম মুহূর্তে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে এবারের আসরটি ইতোমধ্যে আগের সব গোল সংগ্রহের রেকর্ড ভেঙে দিয়েছে। নকআউট পর্ব তথা ‘রাউন্ড অব ৩২’ (Round of 32)-এর টিকিট নিশ্চিত করতে দলগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

১. ভেঙে গেল কাতার বিশ্বকাপের গোলের রেকর্ড

গ্রুপ ‘ডি’-এর ম্যাচে কো-হোস্ট যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যকার রোমাঞ্চকর লড়াইয়ে ডিফেন্ডার অস্টন ট্রাস্টির করা একটি গোল টুর্নামেন্টের ১৭৩তম গোল হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখায়। এর মাধ্যমে ২০২২ কাতার বিশ্বকাপের পুরো আসরের (১৭২ গোল) রেকর্ডটি ভেঙে যায়। তুরস্কের ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচটি শেষে টুর্নামেন্টের মোট গোল সংখ্যা দাঁড়ায় ১৭৭-এ। সবচেয়ে বড় চমক হলো, কাতার বিশ্বকাপে যেখানে ৬৪টি ম্যাচ লেগেছিল ১৭২ গোল হতে, সেখানে ২০২৬ আসরে মাত্র ৫৯তম ম্যাচেই সেই রেকর্ড পার হয়ে যায়।

২. গ্রুপ 'এইচ' ও 'আই'-এর সর্বশেষ ফলাফল

  • ফ্রান্স বনাম নরওয়ে (৪-১): কিলিয়ান এমবাপের দুর্দান্ত পাসে ভর করে ব্যালন ডি'অর জয়ী উসমান দেম্বেলে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন। ফ্রান্স ৪-১ ব্যবধানে নরওয়েকে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান অর্জন করে। নরওয়ে তাদের প্রধান তারকা আর্লিং হালান্ডসহ প্রথম একাদশের ১০ জন খেলোয়াড়কে বিশ্রাম দিলেও রানার্স-আপ হিসেবে আগেই নকআউট নিশ্চিত করেছে।

  • স্পেন বনাম উরুগুয়ে (১-০): গ্রুপ ‘এইচ’-এর হাইভোল্টেজ ম্যাচে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রেখেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে এই হারের মাধ্যমে টুর্নামেন্ট থেকে বিদায় নিল উরুগুয়ে।

  • কেপ ভার্দে বনাম সৌদি আরব (০-০): গোলশূন্য ড্র হলেও টুর্নামেন্টের সবচেয়ে ছোট দেশ হিসেবে রূপকথার মতো ইতিহাস গড়ে রাউন্ড অব ৩২-এ কোয়ালিফাই করেছে কেপ ভার্দে। একই গ্রুপ থেকে বিদায় নিয়েছে সৌদি আরব।

  • বেলজিয়াম বনাম নিউজিল্যান্ড (৫-১): লিয়েন্দ্রো ট্রোসার্ডের জোড়া গোল এবং কেভিন ডি ব্রুইনে ও রোমেলু লুকাকুর চমৎকার নৈপুণ্যে বেলজিয়াম ৫-১ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ 'জি' থেকে নকআউটে চলে গেছে।

৩. আজকের (২৭ জুন) সূচি ও সমীকরণ

আজ গ্রুপ ‘জে’, ‘কে’ এবং ‘এল’-এর চূড়ান্ত ম্যাচগুলোর মধ্য দিয়ে নির্ধারিত হবে রাউন্ড অব ৩২-এর শেষ দলগুলো।

  • গ্রুপ এল: আজ রাতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পানামা এবং ক্রোয়েশিয়া ও ঘানা। ঘানা ইতোমধ্যে কোয়ালিফাই করলেও ক্রোয়েশিয়ার জন্য ম্যাচটি টিকে থাকার লড়াই। ইংল্যান্ডের লক্ষ্য পানামাকে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান ধরে রাখা।

  • গ্রুপ কে: টানা দুই জয়ে নকআউট নিশ্চিত করা কলম্বিয়া আজ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে।

  • গ্রুপ জে: বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ৩২ নিশ্চিত করেছে। আজ তারা মাঠে নামবে ইতোমধ্যে বিদায় নেওয়া জর্ডানের বিপক্ষে। লিওনেল মেসি বর্তমান আসরে ইতোমধ্যে ৫টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন। এই গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়া দ্বিতীয় স্থানের জন্য একে অপরের মুখোমুখি হবে।

নকআউট পর্বের মূল রোমাঞ্চ অর্থাৎ রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলো আগামী রোববার (২৮ জুন) থেকে লস অ্যাঞ্জেলেসে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

মন্তব্য / প্রেরক

ইংল্যান্ড বনাম পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ ৯ জানুয়ারি । পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইংল্যান্ড বনাম পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ ৯ জানুয়ারি । পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফটো: প্রতিনিধি


জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার দুই দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে বুধবার দুপুরে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ফুড সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালার সভাপতিত্বে ও মিজানুর রহমান মিজানের  সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন  বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল।

সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল তরফদার রুকু, পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক আহসান হাবিব, এনজিও বন্ধনের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু এবং সংগঠনের সদস্যসচিব মো. মেহেদী হাসান অর্নবসহ সাবেক ফুটবলার উপস্থিত ছিলেন। 

সভায় আগামী দিনের এ প্রীতি ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডলকে আহ্বায়ক এবং সাবেক ফুটবলার ভরত প্রসাদ গোয়ালাকে যুগ্ম আহ্বায়ক করে একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, দুই দেশের সাবেক ফুটবলারদের এ মিলনমেলা পাঁচবিবির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।

মন্তব্য / প্রেরক

বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট শুরু

বিরামপুরে আদিবাসীদের আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট শুরু
ফটো: প্রতিনিধি

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরসহ ৭ জেলার আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি) খেলোয়াড়দের নিয়ে বিরামপুরে শুরু হয়েছে আদিবাসী ফুটবল টুর্ণামেন্ট।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাঁওতাল)) অধ্যুসিত খানপুর ইউনিয়নের সোনাজুড়ি মাঠে ১৬ দলের এ আস্ত:জেলা ফুঠবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, দিনাজপুর ধর্মপ্রদেশের ডিডি ডক্টর বিশপ সেবাস্টিয়ান টুডু। এসময় তার সাথে ছিলেন, আয়োজক ফ্রেন্ডশীপ যুব সংগঠণের সভাপতি সামশন হেম্ব্রম, কাউনিয়ার সাব-রেজিষ্ট্রার বার্নার্ড মার্ডী, খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভার:) আব্দুল কুদ্দুস, খাঁনপুর ইউনিয়ন পারগানা সামুয়েল মার্ডী, ইউপি সদস্য ফ্লাবিয়াস হেম্ব্রম, শীতলী রাণী পাহান এবং আদিবাসীদের শীর্ষ নেতৃবৃন্দ।


দু’দিন ব্যাপী এ টুর্ণামেন্টে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, জয়পুরহাট, নওগাঁ ও স্বাগতিক দিনাজপুর জেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে। প্রথম খেলা টাইব্রেকারের মাধ্যমে শেষ হয়েছে। এতে রাজশাহী এসবি দলকে টাইব্রেকারে পরাজিত করে নবাগঞ্জের ডন বস্কো একাডেমি জয়লাভ করেছে।

মন্তব্য / প্রেরক

দাউদপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের

দাউদপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের
ফটোঃ প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেনের মাতা স্মরণে “মরহুমা জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত অধ্যক্ষ মো.বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো তরিকুল ইসলামের উপস্থিতিতে অত্র কলেজের মাঠে বর্ণাঢ্য পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি এগোভেটের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রহমান আনিছসহ আরো উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলাম, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।উদ্বোধনী খেলার ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মো. নাহিদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে আরও এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চর্চা বাড়াতে এ ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী দিনে রোজা ফুটবল একাডেমিকে ০২-০৩ গোলে হারিয়ে ধরঞ্জী খেলোয়াড় কল্যাণ একাদশ বিজয় অর্জন করে। এ খেলায় স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য / প্রেরক

বিরামপুরে সাংবাদিকদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বিরামপুরে সাংবাদিকদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
ফটো: প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে শনিবার (১৭ অক্টোবর) প্রীতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মাঠে সকালে ফুটবল খেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. তানজিনা খাতুন এবং দুপুরে খেলা শেষে বিজয়ী ট্রফি এবং সকল খেলোয়াড়কে পুরস্কার প্রদান করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান।


বিরামপুর উপজেলার ৩৫জন সাংবাদিক এবং হাকিমপুর ও নবাবগঞ্জ থেকে কয়েকজন অতিথি সাংবাদিক দুই দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতার যুদ্ধে নামেন। ফাউল, কর্ণার ও হ্যান্ডবলসহ সব ধরণের নিয়মকে তোয়াক্কার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেলোয়াড়গণ বল নিয়ে মাঠ জুড়ে দাপিয়ে বেড়ান। দুর্দান্ত এ খেলায় প্রাণহীন বেরসিক ফুটবলটি ৪ বার ঢুকে পড়ে যমুনা গ্রুপের গোল পোষ্টের ভিতর। আর এতেই বিজয়ী হয় সুরমা দল।  

মন্তব্য / প্রেরক

সাথে সংযুক্ত থাকুন

নিউজলেটার

নিউজলেটার বিবরণ

আর্কাইভ

please_select_a_date