Image
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ প্রয়াত কবি তৈয়েব রহমান এর স্মরণানুষ্ঠান আজ

খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের  জনপ্রিয় মুখ প্রয়াত কবি তৈয়েব রহমান এর স্মরণানুষ্ঠান আজ
ফটো: কালেকটেড

চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার, বেতার গীতিকার, চলচ্চিত্র ও টেলিভিশনের চিত্রগ্রাহক কবি তৈয়েব রহমান এর স্মরণানুষ্ঠান আজ শনিবার বিকালে ঢাকার বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কবির বন্ধুস্বজন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেতার ব্যক্তিত্ব আব্দুস সবুর খান চৌধুরী। অনুষ্ঠানের আহ্বায়ক লেখক, প্রকাশক ও সম্পাদক মাহফুল আখতার। উক্ত অনুষ্ঠানে সাহিত্য, ও মিডিয়ার, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, তৈয়েব রহমান গত ১৮ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে যান। মরহুম তৈয়েবুর রহমান খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকায় চলচ্চিত্র ও টেলিভিশনে সফল চিত্রগ্রাহক ও নির্মাতা হয়ে ওঠেন। টিভি নাটক, বিজ্ঞাপনসহ অসংখ্য ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেছন। তৈয়েব রহমানের ক্যারয়ারের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়টি রচিত হয়েছিল দেশ বরেণ্য নাট্য ও চলচ্চিত্র পরিচালক প্রয়াত আবদুল্লাহ আল মামুনের হাত ধরে। কবি তৈয়েব রহমানের জীবন ও মরণের দর্শন রুবাই কবিতায় লিখে গেছেন – মিছে এই দুনিয়ার আলো, মিছে এই রঙের মেলা, ফুরিয়ে গেলেই সাঙ্গ হবে জীবনের সব খেলা। ওপারেতে যে জন আছে পরম স্নেহে হাত বাড়িয়ে, তাঁর কাছেই তো ফিরতে হবে এই ধূলিধাম ছাড়িয়ে।

মন্তব্য / প্রেরক

দিনাজপুরে বৈষম্যহীন সমাজ নির্মাণে কবি নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরে বৈষম্যহীন সমাজ নির্মাণে কবি নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ফটোঃ প্রতিনিধি

দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বৈষম্যহীন সমাজ নির্মাণে কবি নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট এর পরিচালক (উপসচিব) একেএম আল-আমিন।

জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন আহমেদ রয়েল। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লাল মিয়া। অনুষ্ঠানে বক্তারা কবি নজরুল এর জীবন ও কর্মের উপর ব্যাপক আলোচনা করেন।অনুষ্ঠানটির আয়োজক ছিল কবি নজরুল ইনস্টিটিউট ঢাকা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিদের শুভেচ্ছা পুরস্কার ও সংগীত প্রশিক্ষণে অংশ অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং সাহিত্য পাঠ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে একমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন প্রভাষক মোঃ হারুন অর রশিদ।

মন্তব্য / প্রেরক

একজন আমলার স্মৃতি কথা

একজন আমলার স্মৃতি কথা

একজন আমলার স্মৃতি কথা
Memoirs of a Civil Servant

Dr. A K M Jahangir

লেখক পরিচিতি:
ড. এ কে এম জাহাঙ্গীর ১৯৮২ রেগুলার বিসিএস পরীক্ষা দিয়ে ১৫ ডিসেম্বর ১৯৮৩ তারিখে ময়মনসিংহ কালেক্টরেটে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার ও অর্থ কর্মকর্তা এবং উপজেলা ম্যাজিস্ট্রেট -এিশাল উপজেলা, মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট- ঢাকা, উপজেলা নির্বাহী অফিসার - সোনারগাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) - টাংগাইল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক - ঢাকা এবং জেলা প্রশাসক - ঝালকাঠি, নড়াইল ও পাবনা পদে চাকরি করেন।

ড. এ কে এম জাহাঙ্গীর বাংলাদেশ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব - পরিবেশ ও বন মন্ত্রনালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বানিজ্য মন্ত্রনালয়, উপসচিব ( বোর্ড) বস্র মন্ত্রনালয়, যুগ্ম সচিব ( উন্নয়ন) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুগ্ম সচিব ( প্রশাসন) অর্থ বিভাগ এবং যুগ্ম সচিব এপিডি- সংস্থাপন মন্ত্রণালয় পদে চাকরি করেন। তিনি নভেম্বর ২০০৬- মার্চ ২০০৭ পর্যন্ত মহাপরিচালক এান ও পুনর্বাসন অধিদপ্তর পদের দায়িত্ব পালন করেন। ৩১-০৩-২০০৭ তাঁকে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি হিসাবে বদলী করায় তিনি ৪ এপ্রিল ২০০৭ যোগদান করেন।

ড. এ কে এম জাহাঙ্গীর ৪ এপ্রিল ২০০৭ থেকে ১১ ডিসেম্বর ২০১৪ সময়ে ওএসডি ও পদোন্নতি বঞ্চিত অবস্হায় ছিলেন। তাঁর চাকরি ২৫ বছর হওয়ায় সরকারি কর্মচারী অবসর গ্রহন আইন -১৯৭৪ এর ৯(২) ধারা অনুসারে তাঁকে ১১ ডিসেম্বর ২০১৪ তারিখে বাধ্যতামূলক অবসর আদেশ করে।

ড. এ কে এম জাহাঙ্গীর একজন মুক্তিযোদ্ধা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স সহ এমএ ডিগ্রী অর্জন করেন ১৯৭৬ সালে। তিনি ১৯৯২ সালে নেদারল্যান্ডসের আইএসএস থেকে পোস্ট গ্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রী করেন। আমারিকার প্রেস্টন ইউনিভার্সিটি থেকে ২০০৯ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

ড. এ কে এম জাহাঙ্গীর এর লেখা, মাঠ প্রশাসন, ফৌজদারি বিচার প্রশাসন, চাকরির বিধি বিধান ( যৌথ প্রয়াস), Development Planning in Bangladesh, এলমে তরিকত ও মারেফত, আলোকিত মানব। দেশের বিভিন্ন জার্নালে তাঁর লেখা ৭ টি প্রবন্ধ প্রকাশিত হয়।

ড. এ কে এম জাহাঙ্গীর এর স্ত্রী প্রফেসর হোসনে আরা বেগম, পুএ - প্রকৌশলী এ এইচ তাহজিব এবং কন্যা ডাক্তার ফাইকা তাবাসসুম। ৩ নাতি যথাক্রমে আযযান তেহজিব, আলীয়ান তেহজিব এবং আয়াদ শামস্।
ড. এ কে এম জাহাঙ্গীর, বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগদানের পূর্ব ১ লা জানুয়ারী ১৯৭৯ থেকে ১০ ফেব্রুয়ারী ১৯৮১ পর্যন্ত "এসোসিয়েটেড সার্ভিসেস" আর্থ সামাজিক প্রতিষ্ঠানে গবেষণা কর্মকর্তা এবং ১১ ফেব্রুয়ারী ১৯৮১ থেকে ১৪ ডিসেম্বর ১৯৮৩ পরযন্ত শ্রম ও জনশক্তি মন্ত্রনালয়ের গবেষণা কর্মকর্তা পরিকল্পনা পদে চাকরি করেন।

ড. এ কে এম জাহাঙ্গীর এর লেখা বই প্রকাশের অপেক্ষায়, " পূর্ব বঙ্গে ইসলাম" এবং " কুমিল্লার অতীত ঐতিহ্য"।

মন্তব্য / প্রেরক

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত
ফটো: প্রতিনিধি
নজরুল বর্ষ উপলক্ষে দিনাজপুর জেলার বিরল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট ২০২৬ সোমবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, কৃষি অফিসার রুম্মান আকতার, প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিরল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সুধীজন এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ ও সাহিত্যকর্ম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুল গীতি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।



মন্তব্য / প্রেরক

পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
ফটো: প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে  জয়পুরহাটের পাঁচবিবিতে নজরুল বর্ষ উদর্যাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উদর্যাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত হেলাল মন্ডল ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জসিম উদ্দিন, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা জামাতে ইসলামী আমির সুজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সংগীতশিল্পী এম আই মিঠু, পৌর ছাত্র দলের আহবায়ক আর আই রকিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী। পরে স্থানীয় সংঙ্গীত শিল্পীরা সম্মিলিত কন্ঠে নজরুল সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।

মন্তব্য / প্রেরক

সাথে সংযুক্ত থাকুন

নিউজলেটার

নিউজলেটার বিবরণ

আর্কাইভ

please_select_a_date