Image
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারেন খালেদা জিয়া

মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারেন খালেদা জিয়া

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ২১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ হবে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেওয়ার কথা রয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি দলীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ প্রায় ৬ বছর পর প্রথম কোনো সমাবেশে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় তারা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ জানালে তিনি সম্মতি জানিয়েছেন। রাতে ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, ম্যাডাম বলেছেন, তিনি সুস্থ থাকলে ২১ ডিসেম্বর সমাবেশে অংশ নেবেন।

সূত্র জানায়, ওইদিন খালেদা জিয়া সমাবেশে অংশ নিলে সমাবেশ ২ ঘণ্টার মধ্যে শেষ করা হবে। খালেদা জিয়া ছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। সারা দেশ থেকে মুক্তিযোদ্ধা দলের শীর্ষ নেতারাও সমাবেশে যোগ দেবেন। এ ব্যাপারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান যুগান্তরকে বলেন, বিজয় দিবসের ওপর ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। আমরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ করব। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা দিয়েছেন সমাবেশে খালেদা জিয়াকে উপস্থিত রাখবেন।

এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, শুনেছি ম্যাডাম (খালেদা জিয়া) মুক্তিযোদ্ধা দলের কর্মসূচিতে অংশ নিতে পারেন। ইনশাআল্লাহ তিনি সুস্থ থাকলে সমাবেশে যাবেন।

জানা যায়, প্রতিবছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিগত সরকারের আমলে নানা বাধা-বিপত্তির মধ্যেও সমাবেশ করে সংগঠনটি। তবে ২৪-এর গণঅভ্যুত্থানের পর এবার মনোরম পরিবেশে সমাবেশ করতে চান নেতারা। এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণে সায় মিলেছে বলেও জানান দায়িত্বশীল নেতারা। তারা জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবেশ করার সব প্রস্তুতি চলছে। ২১ ডিসেম্বর বেলা ৩টায় সমাবেশ শুরু হয়ে বিকাল ৫টায় সমাবেশ শেষ হবে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটিসহ দলের শীর্ষ নেতারা এদিন উপস্থিত থাকবেন।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া। এছাড়া জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন ২০১৮ সালে। একই বছর কারাবরণের আগে ৩ ফেব্রুয়ারি হোটেল লা মেরিডিয়ানে নির্বাহী কমিটির সভায় অংশ নেন। ওই বছরের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাগারে যান। দুই বছর কারাগারে থাকার পর ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি এক আদেশে তাকে মুক্তি দেন। পরে তিনি আদালতের মাধ্যমে নির্দোষ হিসাবে মুক্তি পান।

এদিকে রাজনৈতিক কর্মসূচিতেও খালেদা জিয়াকে দেখা যায়নি। সবশের্ষ চলতি বছরের নভেম্বরে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া এদিন বাসা থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় রাস্তায় জড়ো হওয়া বিএনপিকর্মীরা পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন। জানা যায়, ৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ২০২৩ সালের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।

এদিকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে ২২ ডিসেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলায় সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন। এছাড়াও ১৯ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সমাবেশ করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এতে অংশ নেবেন।

 

মন্তব্য / প্রেরক

হিলিতে বিএনপি'র প্রতিষ্ঠাকালিন সভাপতি মরহুম আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।

হিলিতে বিএনপি'র প্রতিষ্ঠাকালিন সভাপতি মরহুম আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত করেছেন নারী ও শিশু বিষয়ক এবং  সমাজকল্যাণমন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।
ফটোঃ প্রতিনিধি

হাকিমপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার ডাঙ্গাপাড়া পারিবারিক কবরস্থানে এই জিয়ারত করেন তিনি।

পরে তিনি তার বাসায় গিয়ে শোকাহত পরিবারের মাঝে সান্তনা দেন এবং ধৈর্য ধরার জন্য পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, সহকারী কমিশনার ভূমি মেহদী ইমাম, হাকিমপুর থানার ওসি বাদশা আলম, উপজেলার বিএনপি সভাপতি ফেরদৌস রহমান,সিনিয়র সহ-সভাপতি শাহিন মন্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল সহ অনেকে।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, মরহুম আকরাম হোসেন মন্ডল তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং দলের জন্য অনেক কাজ করেছেন। তিনি একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন না তিনি অধ্যাপক ছিলেন তিনি নিজ হাতে অনেক ছাত্র-ছাত্রী তৈরি করেছেন। তাই আমাদের এখন কাজ হবে আমরা তার রুহের মাগফেরাতের জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।

 

মন্তব্য / প্রেরক

‎ বিরামপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‎ বিরামপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফটোঃ প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) এই কর্মসূচি পালিত হয়।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকেল ৪টায় বিরামপুর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎র‌্যালীতে উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম এবং নূর আলম নূরা, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফীসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

‎র‌্যালী শেষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী প্রমুখ।

‎এ সময় বক্তারা বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদল অগ্রভাগে লড়াই করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে চলেছে। পাশাপাশি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল‍্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর নেতৃত্ব বিগত সময়ে উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে থাকা দিনাজপুর-৬ আসনের অন্তর্গত বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই চারটি উপজেলায় উন্নয়নমূলক বিভিন্ন কাজ ও কর্মকান্ড পরিচালিত হচ্ছে।"

‎

‎

মন্তব্য / প্রেরক

বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
ফটো: প্রতিনিধি

বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে র‍্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পূণরায় দলীয় কার্যালয়ে ফরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ বাবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম বাদশা, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, পৌর বিএনপি'র সহ-সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, পৌর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান বুলেট, রোস্তম আলী, মমিনুর ইসলাম, খায়রুল আলম বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি/সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী।


এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদসহ উপজেলা যুবদল ও বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বৃক্ষরোপণ করা হয়। ০৩ নং ধামইর ইউনিয়ন হতে শতাধিক মোটরসাইকেল বহরসহকারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলীর নেতৃত্বে র‍্যালিতে আগত নেতাকর্মীবৃন্দকে স্বাগত জানান উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। 

মন্তব্য / প্রেরক

দিনাজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত ১০১ সদস্যের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনাজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত ১০১ সদস্যের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ফটো: প্রতিনিধি
দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর শহরের স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে এ পরিচিতি সভার আয়োজন করে সংগঠনটির দিনাজপুর জেলা শাখা।
 
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর নবগঠিত কমিটির সার্বিক বিষয় নিয়ে সূচনা বক্তব্য দেন নবগঠিত কমিটির সদস্য সচিব ইমরুল হাসান রাজিব। তাঁর বক্তব্যের শেষাংশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেয়ার পর দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন।
 
‎উল্লেখ্য, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি এবং সাধারণ সম্পাদক ড. কে আই মন্টি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এরপর ‎সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন, ককমিটির অন্যতম সদস্য মো. আসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাদিব গোলাম বীন নাছের, কমিটির সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুর মুর্শেদ সুমন, সদস্য মোঃ নয়ন, সদস্য রাশেদুজ্জামান জামান রাশেদ।
এরপর নবগঠিত কমিটির পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও  দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, মুক্তিযোদ্ধা দল দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী মঙ্গোলিয়া।
 
সভায় নবগঠিত কমিটির সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ও সাংগঠনিক অংশগ্রহণ অতিথিদের প্রশংসা অর্জন করে।
‎নবগঠিত কমিটির আহ্বায়ক মারুফ নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

মন্তব্য / প্রেরক

সাথে সংযুক্ত থাকুন

নিউজলেটার

নিউজলেটার বিবরণ

আর্কাইভ

please_select_a_date